ইউক্রেনে ৫৩৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তা : ইইউ

ইউক্রেনে ৫৩৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তা : ইইউ

রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে ৫৩৫ মিলিয়ন (৫৩ কোটি ৫০ লাখ) ডলার অর্থ সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার নতুন করে ইউক্রেনকে ওই অর্থ সহায়তা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে।

এ নিয়ে ইউক্রেনকে এ পর্যন্ত দুই বিলিয়ন ইউরো বা ২১৪ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দিতে যাচ্ছে ইইউ।

এক বিবৃতিতে ইইউ জানিয়েছে, রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের স্বাধীনতা রক্ষা করতে এ অর্থ সহায়তা দিচ্ছে ইউরোপীয় কাউন্সিল।

ইইউর এ ৫০০ মিলিয়ন ইউরোর মধ্যে থেকে ৪৯০ মিলিয়ন ইউরো দিয়ে সামরিক অস্ত্র এবং বাকি ১০ মিলিয়ন ইউরো দিয়ে আত্মরক্ষার সরঞ্জাম, ওষুধ ও জ্বালানি কিনবে ইউক্রেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।