× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিউজ ডেক্স

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজে রকেট হামলা : নিহত ১

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজে রকেট হামলা : নিহত ১

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজে রকেট হামলা করা হয়েছে। জাহাজটির নাম ‘এমভি বাংলার সমৃদ্ধিতে’। এ হামলায় মারা যায় ঐ জাহাজের ২য় প্রকৌশলী হাদিসুর রহমান। আরো অনেকে আহত হয়।

বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটেছে। নিহত প্রকৌশলী হাদিসুর রহমান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার।

বিএসসি সূত্রে জানা গেছে, যুদ্ধ শুরুর আগে ২২ ফেব্রুয়ারি এম ভি বাংলার সমৃদ্ধি জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। ওই বন্দর থেকে পণ্য আনার কথা থাকলেও যুদ্ধের কারণে সেটি আটকে যায়।

ইউক্রেনের সমুদ্র বন্দর কর্তৃপক্ষের বরাতে এক ফেইসবুক পোস্টে বলা হয়েছে, একটি রকেট আঘাত হানার পর ৩৬৩ নম্বর অ্যাঙ্করেজে থাকা বাংলার সমৃদ্ধিতে আগুন ধরে যায়। পরে বন্দর থেকে দুটি টাগবোট পাঠানো হয় সেখানে।

এর আগে বুধবার দুপুরে জাহাজটির বিষয়ে খবর নেওয়া হলে শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক বলেছিলেন, এখনো কোনো দুর্ঘটনা হয়নি। ওই বন্দরে শুধু আমাদের এটি না, আরও বেশ কয়েকটি জাহাজ আটকা আছে। আমাদের জাহাজে থাকা নাবিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। তাদের পর্যাপ্ত খাবার মজুত আছে।

চীনে তৈরি ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজ ২০১৮ সালের ১০ অক্টোবর বিএসসির বহরে যুক্ত হয়।


এ ক্যটাগরির আরো খবর..