× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

দেবাশীষ মুখার্জী , কূটনৈতিক প্রতিবেদক

ইউক্রেনে আগ্রাসন চালাতে গিয়ে বেকায়দায় রাশিয়া

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

ইউক্রেনে আগ্রাসন চালাতে গিয়ে সম্প্রতি বেকায়দায় পড়ে গিয়েছে রাশিয়া। দখলকৃত ভূখণ্ড ছেড়ে তাদের পিছু হটতে হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার প্রধান আয়ের উৎস চীন ও ভারতে রপ্তানি। কিন্তু এই দুই দেশ যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছে?

উজবেকিস্তানে একটি দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ‘এটি যুদ্ধের সময় নয়’।

জবাবে ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘শিঘ্রই যুদ্ধ থামছে’। নরেন্দ্র মোদি আরো বলেছেন, ‘খাদ্য ও জ্বালানি সংকট বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে’। এর একদিন আগে পুতিন স্বীকার করেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘প্রশ্ন ও উদ্বেগ’ রয়েছে।

দু’টি ঘটনা এক সঙ্গে মিলিয়ে দেখলে দেখা যাচ্ছে যে, পুতিনের সঙ্গে দূরত্ব বাড়ছে বিশ্বের দুটি জনবহুল দেশের রাষ্ট্রপ্রধানের। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার অর্থনীতির টিকে থাকার জন্য দেশ দু’টি খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে ক্রেমলিন যে দাবি করে আসছিল রাশিয়া বিশ্বে একঘরে হয়নি – এই দাবি প্রশ্নবিদ্ধ হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..