× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

নিউজ ডেস্ক

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ মে, ২০২২
ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

ইউক্রেনের মধ্যাঞ্চলের একটি সামরিক স্থাপনায় রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত এবং ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দিনিপ্রোতে ওই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।

ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যমকে জাতীয় রক্ষী বাহিনীর আঞ্চলিক প্রধান গেনাডি কোরবান বলেছেন, একটি জাতীয় রক্ষী প্রশিক্ষণ কেন্দ্র শুক্রবার সকালে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এতে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

এর আগে ইউক্রেনের একটি নামহীন ‘সামরিক লক্ষ্যবন্তুতে’ রাশিয়ার কৌশলগত ইস্কান্দার-কে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও ফুটেজ প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চলতি বছরের ২৪ ফেব্র্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ ঘোষণার পর ইউক্রেনের শহর, গোলাবারুদ ডিপো এবং অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুরতে হামলার জন্য স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইস্কান্দার মোতায়েন করেছে রাশিয়া।


এ ক্যটাগরির আরো খবর..