× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

ইউএনবির লাইভ অনুষ্ঠানে সংবাদকর্মী সোহাগকে আমন্ত্রণে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০১৭

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও জেলা প্র‌তি‌নি‌ধিঃ অনলাইন নিউজ এজেন্সি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) এর ফেসবুক লাইভে আমন্ত্রণ পেয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম’র সহকারী বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ।

আগামী বৃহস্পতিবার বিকেল ৫টায় ইউএনবির কার্যালয়ে লাইট অ্যান্ড ল্যান্স নামের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন তিনি। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন অনলাইনটির ডিজিটাল এডিটর মারিয়া সালাম।

বিভিন্ন সময় দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষ ও হাইড্রোসেফালাসে আক্রান্ত শিশুদের ঢাকায় নিয়ে চিকিৎসাসহ বিভিন্ন মানবিক কাজে অবদান রাখায় সংবাদকর্মী সোহাগকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে অনলাইনটির ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, তরুণ এই সংবাদকর্মী নিজ পেশার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষগুলোর অসহায়ত্ব ফেসবুকের মাধ্যমে প্রচার করে সাহায্য সহযোগিতা তুলেন এবং সেই মানুষগুলোকে ঢাকায় এনে নিজ তত্বাবধানে রেখে সুস্থ করে তুলেন। ইতোমধ্যে সাতক্ষীরার তালা উপজেলার দেবশ্রী নামে কিশোরীর অপারেশনের মাধ্যমে জিহ্বায় টিউমার অপসারণ, পাবনার বেড়া উপজেলার নুর নাহারের নামে এক শিশুর কোমর থেকে টিউমার অপসারণ, সাতক্ষীরার তালা উপজেলার হাসান নামে একটি শিশুর মাথা অপারেশনের মাধ্যমে সুস্থ করে তুলতে সহযোগিতা করেছেন তিনি।

এছাড়া ঠাকুরগাঁওয়ের বশিরপাড়া এলাকার পশির আহমেদকে (বশির) দোকান করে দেয়া, আবেদ পাগলাকে চিকিৎসা বাবদ নগদ সাহায্য করাসহ বেশ একাধিক কাজ করে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, মাহাবুর আলম সোহাগ ঠাকুরগাঁওয়ের সন্তান।


এ ক্যটাগরির আরো খবর..