বাংলাদেশে সফররত ইইউ দল ইসির সঙ্গে বৈঠক

বাংলাদেশে সফররত ইইউ দল ইসির সঙ্গে বৈঠক

বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কারিগরি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন।

রোববার (৩ ডিসেম্বর) সকালে ইইউ’র এ কারিগরি দলে দুই মাসের মিশনের শুরুতে এ বৈঠকে যোগ দেন। এর আগে গতকাল শনিবার বিএনপির সাথে ভার্চুয়ালি বৈঠক করেন কারিগরি দলটি।

ইইউ ইলেকশন এক্সপার্ট মিশনের প্রতিনিধি দলের চারজন হলেন ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

বাংলাদেশে এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ। এর আগে গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানায় ইউরোপের ২৭ দেশের এই জোট।

চিঠিতে ইইউ জানিয়েছিল, বাংলাদেশে নির্বাচনের যথাযথ পরিবেশ নেই। তাই বাংলাদেশে তারা নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। সেই চিঠিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর মতো তহবিল না থাকার বিষয়টিও উল্লেখ করেছিল ইইউ।

এর আগে বুধবার (২৯ নভেম্বর) নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশন নিয়ে ঢাকা পৌঁছান ইইউর নির্বাচনি কারিগরি প্রতিনিধি দল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।