× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

ইংল্যান্ডের জয় হেলস-বাটলারের ব্যাটে

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ইংল্যান্ড অ্যালেক্স হেলস ও জস বাটলারের দারুণ ব্যাটিংয়ে। ৫ উইকেটের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংলিশরা।

পোর্ট এলিজাবেথে শনিবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬২ রান করে দক্ষিণ আফ্রিকা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তার ৯১ বলের ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছক্কার মার। এ ছাড়া জেপি ডুমিনি ৪৭ ও ফাফ ডু প্লেসিস ৪৬ রান করেন।

ইংল্যান্ডের পেসার রিস টপ্লে ৪ উইকেট নেন ৫০ রানের বিনিময়ে। বেন স্টোকস ৫৪ রানে নেন ২ উইকেট।

২৬৩ রান তাড়া করতে নেমে ওপেনার হেলসের চমৎকার ব্যাটিংয়ের পর শেষ দিকে বাটলারের ঝড়ো ব্যাটিংয়ে ২২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

দল জিতলেও মাত্র ১ রানের জন্য সেঞ্চুরির হতাশায় পুড়তে হয় হেলসকে। ১২৪ বলে ৮টি চারের সাহায্যে ৯৯ রান করেন তিনি। আর বাটলার মাত্র ২৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।

এ ছাড়া জো রুট ৩৮, অধিনায়ক ইয়ান মরগান ২৯ ও মঈন আলী অপরাজিত ২১ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

দক্ষিণ আফ্রিকার পেসার কাইল অ্যাবট ৩টি ও মরনে মরকেল ২ উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার জেতেন হেলস।


এ ক্যটাগরির আরো খবর..