× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

সুমন দত্ত

ইংলিশ রোডে এসএ পরিবহণের নিকটে শাড়ি থ্রিপিস জব্দ

SDutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে ইংলিশ রোডের এস এ পরিবহণের অফিস সংলগ্ন সড়ক থেকে থ্রি-পিস ও শাড়ি জব্দ করেছে পুলিশ। ভ্যানে ডেলিবারকৃত এসব মালামালের কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে বংশাল পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় এস এ পরিবহণের জেনারেল ম্যানেজার সেখানে উপস্থিত ছিলেন। তিনি এসব পণ্য জব্দ করতে পুলিশকে বাধা দিচ্ছিলেন। পুলিশ তার কাছে এসব মালামালের নথি চাইলে তিনি তা দেখাতে পারেননি।

সড়কে এক সংক্ষিপ্ত ব্রিফিং এ বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এসব পণ্যের যথাযথ নথি দেখাতে পারলে আমরা এর প্রকৃত মালিক কে ফিরিয়ে দেব। এই মুহূর্তে আমরা এসব পণ্য তালিকা করে রেখে দিচ্ছি।

পুলিশের সন্দেহ এসব পণ্য দেশের বাহির থেকে লুকিয়ে আনা হয়েছিল। জব্দকৃত মাল শাড়ি ও থ্রিপিস। যার সর্বমোট সংখ্যা ৪৭০। আনুমানিক মূল্য ৮ লক্ষের অধিক।

পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আসামি করা হয়েছে অজ্ঞাত কয়েকজনকে।


এ ক্যটাগরির আরো খবর..