× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

নিজস্ব প্রতিবেদক

আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে

ACP
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে

ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে যেসব পরিবার সরকারি ভাতাসহ নানা সুবিধা পেয়েছে, জাতীয় সংসদ অধিবেশনে তাদের বিষয়ে তদন্তের দাবি করেছেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ।

রোববার (১৫ মার্চ) সংসদ অধিবেশনে অভিযোগ করে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে শুধুমাত্র আওয়ামী লীগের পরিবারগুলো সরকারের নানান সুযোগ সুবিধা পেয়েছে। প্রকৃত ভাতাভোগী যদি বিএনপি পরিবার হয় তবে তারা বঞ্চিত ছিল।

সংসদে এক প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে ভাতা ভোগীদের তথ্য যাচাই করার দাবি জানান রেজা আহমেদ। তিনি বলেন, ভাতা বিতরণে অনিয়ম ও রাজনীতিকরণ করা হয়েছে। ২০০৮ সালে বিএনপি সমর্থিত চেয়ারম্যানরা নির্বাচিত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ সরকার তাদের কোনো ভাতা দিতে দেয়নি। পরিবর্তে তৎকালীন সংসদ সদস্যরা তাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জোর করে এসব ভাতা বিতরণ করেছেন।

তদন্ত ও ভাতা বৃদ্ধির দাবি করে তিনি বলেন, অতীতে প্রকৃত দুস্থ নারীরা ভাতা পেয়েছেন কি না- তা তদন্ত করা হবে কি না এবং ভবিষ্যতে ভাতার পরিমাণ বাড়ানো হবে কি না?

এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পুতুল জানান, বিতরণ পর্যায়ে নানান অনিয়ম ও টাকা চাওয়ার অভিযোগ তাদের কাছেও এসেছে, যা একটি বড় ধরনের দুর্নীতি। সরকার বর্তমানে ‘ফ্যামিলি কার্ড’ নামের একটি বড় প্রোগ্রাম চালু করেছে।

প্রতিমন্ত্রী জানান, তারা চেষ্টা করছেন একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে সব সুবিধাভোগীকে একটি কার্ডের আওতায় নিয়ে আসতে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়। দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা কাটিয়ে উঠে সাধারণ মানুষকে সহায়তার মাধ্যমে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..