× Banner
সর্বশেষ
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় হানিফ (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এসময় গুলিবিদ্ধ হয়েছেন মোজাফ্ফর হোসেন মোজা (৪৪) নামে অপর এক ব্যক্তি।

শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার দোয়াইল ইউনিয়নের কুঠিরহাট গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত হানিফ দোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি কুঠিরহাট গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলে করে তিনজন মুখোশধারী কুঠিরহাট গ্রামে আসে। এসময় বাড়ির সামনে দোকানে বসে চা পান করছিলেন হানিফ। চা পানরত অবস্থায় দুর্বৃত্তরা হানিফের মাথা লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

স্থানীয়রা এগিয়ে গেলে গুলি ছুড়তে ছুড়তে মুখোশধারীরা পালিয়ে যায়। এসময় একই গ্রামের মোজাফ্ফর হোসেন মোজা গুলিবিদ্ধ হন। খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছেন ওসি বিল্লাল উদ্দিন। পরে গুলিবিদ্ধ মোজাকে উদ্ধার করে সরিষাবড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

ওসি বিল্লাল উদ্দিন বলেন, কে বা কারা কী উদ্দেশ্যে হত্যার ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..