× Banner
সর্বশেষ
একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

আ.লীগ অনলাইনে সমর্থক নিবন্ধন করছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইটে সমর্থক নিবন্ধনের কাজ চলছে। সোমবার দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে আওয়ামী লীগের সমর্থক হওয়ার আহ্বান জানিয়ে একটি ওয়েব লিংক শেয়ার করা হয়।

লিংকটিতে একটি আবেদন ফরম রয়েছে। যা পূরণ করে যেকোনো বাংলাদেশি নাগরিক বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হতে পারবেন। ফরমে ব্যক্তির নিজের নাম, ফোন নম্বর, জন্মতারিখ, ই-মেইল ঠিকানা ও নিজ জেলার নাম লিখে সাবমিট করতে হবে।

এছাড়া আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি আপডেট করা হচ্ছে দলের ওয়েবসাইট ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ফ্যান পেইজগুলো।

অনলাইন প্রচারের অংশ হিসেবে দলের পোস্টার, ছবি, উন্নয়নের গ্রাফিক্স চিত্রের পাশাপাশি ভিডিও ও অডিও ক্লিপ অনলাইনে প্রকাশ করছে আওয়ামী লীগ।


এ ক্যটাগরির আরো খবর..