× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

আ.লীগের ১০ পৌরসভায় মেয়র প্রার্থী ঘোষণা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

নিজস্ব প্রতিবেদক: ১০টি পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দফার পৌর নির্বাচনের জন্য। আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই ১০ জনের নাম ঘোষণা হয়। আগামী ২০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, বীর বাহাদুর, ড. আব্দুর রাজ্জাক, ড. আবদুস সোবহান গোলাপ, এ কে এম এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন, এস এম কামাল হোসেন প্রমুখ।

মনোনয়ন প্রাপ্তরা হলেন: রংপুর জেলার কাউনিয়া পৌরসভায় আকিবুর রহমান, ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় মোকসেদ আলী, ঝালকাঠি পৌরসভায় লিয়াকত আলী তালুকদার, ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় এ এম এস ডি রেজা, ফেনীর সোনাগাজী পৌরসভায় রফিকুল ইসলাম খোকন, কুমিল্লার লাঙ্গলকোটে আব্দুল মালেক, কক্সবাজারের চকোরিয়ায় আলমগীর চৌধুরী, মহেশখালীতে মোকছেদ মিয়া, নোয়াখালীর কবিরহাটে জহিরুল হক রায়হান এবং ব্রাহ্মণবাড়িয়া সদরে নায়ার কবির।

হানিফ আরও বলেন, ২২ মার্চ প্রথম ধাপে যে ৭৩৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ওইসব এলাকার মনোনয়ন নিয়ে এখন কাজ করছে আওয়ামী লীগ। গতকাল রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবারের বৈঠকে ২৫০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে। আশা করছি গতকালের (বুধবারের) বৈঠকে বাকিগুলো চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ওইসব ইউনিয়নের প্রার্থীর নাম আগামী ২২ তারিখের মধ্যে পাঠাতে দলের দায়িত্বশীল নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় নি। তারা নির্বাচন মানেই বোঝে কারচুপি। সে কারণে যখনই দেশে যে নির্বাচনই অনুষ্ঠিত হোক না কেনো, বিএনপি নেতারা বলবে, এতে কারচুপি হয়েছে। কারণ, তারা তাদের কারচুপির ভাবনা থেকে এখনো বের হতে পারে নি।


এ ক্যটাগরির আরো খবর..