× Banner
সর্বশেষ
বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী

আ.লীগের কার্যালয়ে পরিণত হয়েছে ইসি অফিসগুলো: রিজভী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

দিনাজপুর প্রতিনিধি:  বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে, দেশের নির্বাচন কমিশন অফিসগুলো আওয়ামী লীগের শাখা কার‌্যালয়ে পরিণত হয়েছে।

গতকাল বুধবার দিনাজপুরের বিরামপুরে স্থানীয় বিএনপির  কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আজাদুল ইসলাম আজাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেন রিজভী।

নির্বাচনী প্রচারণা চালানোর সময় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আজাদুল ইসলাম আজাদ (৫৩) সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা  চাইনিজ কুড়াল দিয়ে তার মাথায় ও বাম হাতে কুপিয়ে আহত করে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সরকারি দলের লোকজন আজাদুল ইসলাম আজাদের ওপর হামলা করেছে দাবি করে রিজভী অভিযোগ করেন, “তারা চায় না এ দেশের মানুষ শান্তিতে বসবাস করুক। স্বাধীনভাবে মত প্রকাশ করুক।”

রিজভী বলেন, “নির্বাচন কমিশন অফিসগুলো বর্তমানে আওয়ামী লীগের শাখা অফিসের পরিণত হয়েছে। নির্বাচনের আগেই ব্যালট বাক্স ছিনতাই হয়ে যায়। জোর করে স্থানীয় সরকার দখল করা হচ্ছে। বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারে স্বাক্ষর করছেন আওয়ামী লীগের নেতারা।”

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুল চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..