× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

‘আ. লীগকে নিশ্চিহ্ন করতেই জয়কে হত্যার ষড়যন্ত্র’

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিলো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর ছেলে জয় আওয়ামী লীগের ভবিষ্যত নেতৃত্বের দাবিদার হওয়ায় তাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি হুমকির মুখে ফেলতে চেয়েছিলেন অভিযুক্তরা। এফবিআই’র তদন্তে এ বিষয়গুলো উঠে এসেছে।

মন্ত্রী বলেন, প্রকাশ্য রাজনীতিতে আন্দোলনে সফল না হয়েই হয়তো অন্ধকার পথ বেছে নিয়েছিলেন ষড়যন্ত্রকারীরা।

শফিক রেহমানকে আটকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমানের ভিত্তিতেই নিয়ম মেনে তাকে গ্রেফতার করা হয়েছে। এফবিআই’র কাছ থেকে প্রাপ্ত তথ্য ও তার বাসা তল্লাশি করে পাওয়া প্রমাণাদিই প্রমাণ করে তিনি (শফিক রেহমান) ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।

মন্ত্রী আরও বলেন, বিএনপিসহ য‍ারা শফিক রেহমানের গ্রেফতারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তারাও এ ষড়যন্ত্রের দায় এড়াতে পারেন না।


এ ক্যটাগরির আরো খবর..