× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ডেস্ক

আয়াক্স ছাড়লেন নেদারল্যান্ডের বিশ্বকাপ তারকা ডিলে ব্লিন্ড

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
dile blink

চুক্তির মেয়াদ ছয়মাস বাকি থাকতেই আয়াক্স ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডের তারকা ডিফেন্ডার ডেলি ব্লিন্ড, ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

৩২ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই খেলোয়াড় কাতার বিশ্বকাপে কোয়র্টার ফাইনালে খেলা নেদারল্যান্ডের প্রতিটি ম্যাচেই খেলেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ষোলর ম্যাচে তিনি গোলও করেছেন। কিন্তু ব্লিন্ড এখন পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে আয়াক্স ছাড়তে যাচ্ছেন।

আয়াক্সের সভাপতি এডউইন ফন ডার সার বলেছেন, ‘গত কয়েকদিনের আলোচনার ভিত্তিতে আমরা ডিলের সাথে একটি সমঝোতায় এসেছি। তার সাথে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি দ্রুতই সে নতুন ক্লাব পেয়ে যাবে এবং সেই ক্লাবের হয়ে সফল ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটাতে পারবে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ঘরের মাঠ ইউহান ক্রুইফ এরিনাতে ম্যাচের মাধ্যমে সে ক্লাব ছাড়বে। কারন তার মাধ্যমে সমর্থকদের বিদায় জানানোর সঠিক পথ খুঁজে পাবে।’


এ ক্যটাগরির আরো খবর..