× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

আয়কর মেলা শুরু ১ নভেম্বর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

অর্থনীতি ডেস্ক: ব্যক্তিশ্রেণির করদাতাদের কর দিতে উৎসাহী করতে প্রতিবারের ন্যায় এবারো ১ নভেম্বর শুরু হবে আয়কর মেলা। ২০০৮ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড। গত বছরের মতো এবারও সারাদেশে এ মেলা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, রাজধানী ঢাকাসহ আট বিভাগীয় শহরে মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। জেলা শহরে চলবে চারদিন এবং ৮৭ উপজেলায় দু’দিন করে চলবে এবারের মেলা। মেলা শেষে ৮ নভেম্বর সেরা করদাতাদের সম্মাননা দেবে এনবিআর।

এনবিআর সূত্র জানায়, মেলার পর ২২ নভেম্বর শুরু হবে কর সপ্তাহ এবং ৩০ নভেম্বর পালিত হবে জাতীয় আয়কর দিবস। ওই তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়া যাবে।

এদিকে এবারই প্রথমবারের মতো বেসরকারি চাকরিজীবীদের রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে। করযোগ্য আয় না থাকলেও সব কর্মীকে রিটার্ন জমা দিতে হবে। তা নাহলে ওই চাকরিজীবী যে প্রতিষ্ঠানে কাজ করেন, ওই প্রতিষ্ঠান তাকে দেয়া বেতন-ভাতাদি খরচ হিসেবে দেখাতে পারবেন না। আবার সরকারি কিংবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কোনো চাকরিজীবীর বেতন-ভাতা ১৬ হাজার টাকার বেশি হলে তাদেরও বাধ্যতামূলক রিটার্ন জমা দিতে হবে।

এনবিআরের একজন কর্মকর্তা জানান, মূলত করনেট বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। তার মতে, কোনো কারণে একজন পেশাজীবীর এ বছরের আয় করযোগ্য নয়। তবে আগামী বছর আয় বাড়াতেও পারে। এ জন্য তাদের করের আওতায় আনা বাধ্যতামূলক করা হয়েছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে ই-টিআইএন ধারীর সংখ্যা সাড়ে ৩০ লাখ। এনবিআর আশা করছে, চলতি অর্থবছর শেষে এই সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়ে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..