× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

আয়কর মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ  “সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই” এই শ্লোগানে মেহেরপুরে ৪দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১ টার সময় মেহেরপুর পৌর কমিউিনিটি সেন্টার মিলনায়তনে জেলা প্রশাসক পরিমল সিংহ ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা কর অঞ্চলের কুষ্টিয়া রেঞ্জের যুগ্ম কর কমিশনার মুকুল চদ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের উপদেষ্টা আশকার আলী, যুগ্ম সম্পাদক ও কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ইব্রহীম শাহীন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, মেহরপুর সার্কেলের সহকারী কর কমিশনার এম শামসুজ্জামান। জেলা আয়কর অফিস সুত্রে জানাগেছে, মেহেরপুরে মোট ৮ হাজার ৮শ ৪৯ জন আয়কর দাতা রয়েছে। এবছর ৮ কোটি টাকা লক্ষমাত্রা এ পর্যন্ত অর্জন হয়েছে প্রায় ৬ কোটি টাকা।

করদাতা আব্দুল হান্নান বলেন, দেশের অক্সিজেন হলো আয়কর। নিয়মিত আয়কর প্রদানের মাধ্যমে এদেশকে সমৃদ্ধ করতে হবে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, মেহেরপুর দেশের ২য় অর্থনৈতিক সমৃদ্ধ জেলা হিসাবে ঘোষিত হয়েছে। আপনারা ধারাবাহিক ভাবে আয়কর দিলে আগামীতে মেহেরপুর আরো সমৃদ্ধ হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে গড়ে তোলার যে প্রচেষ্টা চালাচ্ছে তা বাস্তবায়ন করতে নিয়মিত সঠিক নিয়মে আপনার আয়কর প্রদান করুন।


এ ক্যটাগরির আরো খবর..