× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে আড়পাড়া ইউনিয়নে ঢাকা-খুলনা মহাসড়কের উত্তর পাশে মধুমতি ও গড়াই নদীর তীরে অবস্থিত আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার বিকাল ৪.০০ ঘটিকার সময় আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা মোঃ হাফিজুর রহমান এর অফিস কক্ষে মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ ইকবাল হাসান ও একাডেমীক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম এর উপস্থিতিতে নবনির্বাচিত সকল অভিভাবক সদস্যদের সামনে বিনা প্রতিদ্বদ্ধীতায় নির্বাচিত দাতা সদস্য  মৃধা মোহাম্মাদ এহতেশাম হায়দার মোঃ বদরুজ্জামান বাবুকে সভাপতি মনোনীত করার প্রস্তাব করেন। এ প্রস্তাবে অভিভাবক সদস্য মোঃ রুহল আমিন মোল্যা, মৃধা নাজিরুল ইসলাম নান্নু, কাজী তারিক হোসেন খোকন, শেখ মোঃ রইচ উদ্দিন, মোছাঃ বিউটি বেগম ও অন্যন্যা শিক্ষক সদস্য প্রতিনিধি আব্দুল হালিম বিশ্বাস, হেলেনা পারভীন, শ্রী জয়ন্ত কুমার মন্ডল সহ সকল নির্বাচিত সদস্যবৃন্দ সমর্থন করেন অন্য কোন প্রার্থীর নাম প্রস্তাব না আসায় সর্বসম্মতিক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ ইকবাল হাসান মোঃ বদরুজ্জামানকে সভাপতি ঘোষণা করেন।

উল্লেখ্য গত ২ (দুই) বছর তিনি আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দক্ষতার সাথে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। সবশেষে পুনরায় নির্বাচিত সভাপতি মোঃ বদরুজ্জামান বাবু সবার সাথে কুশল বিনিময় করে ফুলের শুভেচ্ছা দিয়ে মিষ্টি সুখ করে বিজয় মিছিল বের করে আড়পাড়া উচ্চ বিদ্যালয় থেকে কামারখালী বাজার প্রদক্ষিণ করে বিজয় মিশিল শেষ করেন এবং বলেন তিনি সততার সহিত এবারও দায়িত্ব পালন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..