× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ঝিনাইদহে নিপাহ ভাইরাস প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহে নিপাহ ভাইরাস প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার দিনব্যাপি সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ, সদর হাসাপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব আলী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদসহ অন্যান্যরা।

বক্তারা, নিপাহ ভাইরাস প্রতিরোধে খেজুরের কাঁচা রস না খাওয়া, কোন ধরণের আংশিক খাওয়া ফল না খাওয়া, আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে হাত ধোয়াসহ সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..