× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাতে ঢাকায় পৌঁছেছে চীন থেকে কেনা ১০ লাখ টিকা

Dutta
হালনাগাদ: শনিবার, ৩ জুলাই, ২০২১

চীন সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা ১০ লাখ টিকার চালান নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শুক্রবার (২ জুলাই) দিনগত রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

শুক্রবার ঢাকার চীনা দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। চীন থেকে মোট ২০ লাখ টিকা আসছে। এর মধ্যে শনিবার (৩ জুলাই) সকালে বাকি ১০ লাখ টিকা পৌঁছাবে।

শুক্রবার (২ জুলাই) রাতে স্বাস্থ্যমন্ত্রীর সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

ঢাকার চীনা দূতাবাস ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এর আগে জানান, চীন থেকে কেনা ১০ লাখ টিকা শুক্রবার রাত পৌনে ৯টায় বেইজিং এয়ারপোর্ট থেকে রওনা দেয়।

এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন।

প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।  দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। তবে এবার চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ১০ লাখ টিকার প্রথম চালান এলো।

বিমানবন্দরে টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ অনেকে।

 


এ ক্যটাগরির আরো খবর..