× Banner
সর্বশেষ
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫

মধুখালী প্রতিনিধি (মোঃ সহিদুল ইসলাম)

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ১৭ মার্চ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি শেষে কেক কেটে জন্মদিন পালন করেন।

পরে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শিক্ষানুরাগী মোঃ আশরাফুল ইসলাম জিহাদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুজন বিশ^াস এর সঞ্চালনায় বঙ্গবন্ধু’র জীবনীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা, অত্র স্কুলের
প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস, সাবেক প্রধান শিক্ষক মোল্লা মোঃ হাফিজুর রহমান, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু, সিনিয়র শিক্ষক মোঃ সাদেকুর রহমান, মোঃ হালিম বিশ^াস, অভিভাবক সদস্য মোঃ ইজাজুল হক ডাবলু মন্ডল প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন কাদিরদী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী ইংরেজী শিক্ষক মোঃ নজরুল ইসলাম শিকদার, আড়পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাপ্পী শিকদার, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জিন্নাহ শেখ, আড়পাড়া স্কুলের সহকারী শিক্ষকমন্ডলী, অভিভাবক সদস্য মন্ডলী এবং
ছাত্রÑছাত্রী বৃন্দ প্রমুখ।

আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা, গান , কবিতা, চিত্রাংকন, আলোচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরিশেষে অনুষ্ঠান শেষে সভাপতির ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গঠন মূলক বক্তব্য শেষে পুরস্কার ও
মিষ্টি বিতরন করেন। এ ছাড়া আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলা শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী পালন করা হয়।।


এ ক্যটাগরির আরো খবর..