× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় আহত পত্রিকা বিক্রেতা রাজীবকে নাজিম উদ্দিন আলমের পক্ষে অনুদান প্রদান

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ আগস্ট, ২০২০
আহত পত্রিকা বিক্রেতা রাজীব

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় আহত পত্রিকা বিক্রেতা মো. রাজিবের চিকিৎসার জন্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের পক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে ।

শনিবার(৮আগষ্ট) সন্ধার পর উপজেলা হেপ্ল সেল ছাত্রদলের আয়োজনে চরফ্যাশন পৌর বিএনপি’র সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সোহেল খানের বাস ভবনে এ অনুদান প্রদান করা হয়।

পত্রিকা বিক্রেতা মো. রাজিব জানান, সড়ক দূর্ঘটনায় তার পা ভেঙ্গে যায় চিকিৎসার খরচ অনেক প্রতিমাসেই তাকে ঢাকায় গিয়ে চিকিৎসা করাতে হয়। তাই মানবিক চরফ্যাশন মনপুরা বিএনপি’র অভিভাবক ভোলা-০৪ আসনের সাবেক সংসদস সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের পক্ষ থেকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন,চরফ্যাশন পৌর বিএনপি’র সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সোহেল খান, পৌরসভা যুবদলের সভাপতি সাবেক কাউন্সিলর হাজ্বী মোহাম্মদ জাহিদুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মো.জাহান শিকদার, পৌর ছাত্রদলের সহ সভাপতি মো. আশরাফুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক বেল্লল হোসেন, জিন্নাগর ছাত্রদল সভাপতি রিপন কুতুব, পৌর ছাত্রদলের সহ সাধারন সম্পাদক আলআমিন, ওসমাগঞ্জ ছাত্রদল সভাপতি আওলাদ হোসেন, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন সুমন মাদ্রাজী, ছাত্রদল নেতা মুন্না, মঞ্জু আলআমিন প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..