আসামীদের হুমকিতে বাড়ী ছাড়া বাদী কলেজছাত্র মানিক

ঝিনাইদহ প্রতিনিধি॥০৪অক্টোবর’২০১৭:  ঝিনাইদহের হরিণাকুন্ডুতে টাকা ও মোবাইল ছিনাতাইয়ের ঘটনায় মামলা করে আসামীদের হুমকির মুখে বাড়ী ছাড়া কলেজ ছাত্র মানিক হোসেন। প্রাণের ভয়ে বর্তমানে ঢাকায় পালিয়ে রয়েছে সে। এদিকে মামলা দায়েরের ২ মাস পেরিয়ে গেলেও আসামীরা ধরাছোয়ার বাইরে রয়ে গেছে। আসামীদের ভয়ে আতংকে দিন পার করছে বাদী ও তার পরিবার।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২০ জুলাই সন্ধ্যায় খালা বাড়ী উপজেলা গাড়বাড়ীয়া থেকে ১ লাখ টাকা নিয়ে বাড়ী ফিরছিল হরিণাকুন্ডু উপজেলার শান্তি পাড়ার মনোয়ার হোসেনের ছেলে কলেজ ছাত্র মানিক হোসেন। রাত আনুমানিক ৯ টার দিকে শহরের টাওয়ারপাড়ার আফজ্জেলের বাড়ীর পাশে পৌছালে পুর্ব শত্রুতার জের ধরে একই এলাকার শহিদুল ইসলাম, সবুজ, মুন্না, উদয়, প্রিন্সসহ কয়েকজন তার গতিরোধ করে মারধর করে গুরুতর যখম করে। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামীরা মানিকের কাছে থাকা ১ লাখ টাকা ও ২ টি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনার মানিক বাদি হয়ে ৭ জনকে আসামী করে হরিণাকুন্ডুর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে প্রভাবশালী আসামীরা আরও ফুঁসে ওঠে। বিভিন্ন সময় বাদি মানিকসহ তার পরিবারকে মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে। বর্তমানে মানিক প্রানভয়ে বাড়ি ছেড়ে ঢাকায় অবস্থান করছে। ফলে তার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিউটের কম্পিউটার সায়েন্সের শেষ সেমিস্টারের ছাত্র মানিক বলেন, মামলার পর থেকে আসামীরা গ্রেফতার হয়নি। তারা প্রভাবশালী হওয়ায় আমার পরিবারকে হত্যাসহ বিভিন্ন হয়রানিমুলক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এ ঘটনায় তিনি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হন্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে আসামী শহিদুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। আমরা এ ঘটনার সাথে জড়িত নই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।