× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

নোয়াখালী প্রতিনিধি

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২ জুলাই, ২০২৩
ধর্ষণের দায়ে যুবক শ্রীঘরে

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার এক আসামিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।   নিহত সাইফুল ইসলাম (২৮) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৩ নং ক্লাস্টারের ইমান হোসাইনের ছেলে।
রোববার (২ জুলাই) সন্ধ্যার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, একই দিন ভোর রাতের দিকে ২০ শয্যা বিশিষ্ট ভাসানচর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, পুর্ব শক্রতার জের ধরে কে বা কাহারা সাইফুলকে বেধড়ক পিটিয়ে ৫৫ নং ক্লাস্টারের ১৬ নং কক্ষের বারান্দার সিঁড়ির কাছে রেখে যায়। সেখানে মাথায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল সাইফুল। খবর পেয়ে পুলিশ শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পরে ২০ শয্যা বিশিষ্ট ভাসানচর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতের দিকে সে মারা যায়।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিহত যুবকের বিরুদ্ধে ভাসানচর থানায় হত্যা মামলা সহ দুটি মামলা রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তার মাথায় গুরুত্বর আঘাতের চিহৃ ছিল। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..