× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

আসন্ন দূর্গোৎসবের প্রস্তুতি ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা হিন্দু মহাজোটর উদ্যোগে

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: শুক্রবার বিকেল পদ্মা সিটি প্লাজায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট’ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আসন্ন দূর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি গ্রহণ ও সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সিনিঃ সহ-সভাপতি ও নাঃগঞ্জ জেলা সমন্বয়ক মানিক চন্দ্র সরকারের সভাপতিত্বে মান্যবর অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বিচারক ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপদেষ্টা শ্রীমতি ঝুমুর গাঙ্গুলী, মহাসচিব এ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রেসিডিয়াম সদস্য শ্রী কালীপদ মজুমদার, সিনিঃসহ-সভাপতি ডাঃ মৃত্যুনঞ্জয় রায়, সংস্কৃতিক জোটের সভাপতি এস.ডি লাল, চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুবীর সাহা, নারায়ণগঞ্জ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কানাই লাল সরকার, ভারপ্রাপ্ত নাঃগঞ্জ জেলা সভাপতি ও বিষেঁরবাশী ডটকমের সম্পাদক সুভাষ সাহা, সাধারণ সম্পাদক এড. রঞ্জিত চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার মন্ডল হিন্দু ছাত্র মহাজোটের সহ-সভাপতি রাজিব দাস, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ,সাংগঠনিক সম্পাদক নয়ন হালদার, ছাত্রনেতা অভিজিৎ সাহা, যুব মহাজোটের সভাপতি প্রদীপ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মোহন দাস, প্রচার সম্পাদক রতন চন্দ্র দাসসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন দূর্গা ও কালী পূজা উপলক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে মুল্যবান মতামত প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..