× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

আসছে ব্লুটুথ ৫

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এখনও ফাইল শেয়ারিংয়ের জন্য ব্লুটুথের আবেদন হারিয়ে যায়নি। সামনেই আসতে যাচ্ছে ব্লুটুথের নতুন সংস্করণ ব্লুটুথ ৫। এ খবর জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক রাডার।

আগামী ১৬ জুন লন্ডনে উন্মুক্ত করা হবে ব্লুটুথের নতুন এই সংস্করণটি। ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের (এসআইজি) নির্বাহী পরিচালক মার্ক পাওয়েল এক ইমেইল বার্তায় এ তথ্য জানিয়েছেন। ব্লুটুথ এসআইজিকে প্রযুক্তি সহায়তা দিচ্ছে অ্যাপল, ইন্টেল, মাইক্রোসফটের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান।

পাওয়েল তার ইমেইলে দাবি করেছেন, ‘ব্লুটুথের নতুন সংস্করণটি আগের যেকোনো সংস্করণের তুলনায় চার গুণ বেশি গতিতে ফাইল স্থানান্তর করতে পারবে। এছাড়াও বিস্তৃত সীমার মধ্যে এটি কাজ করবে’।

পাওয়েল আরো লিখেছেন, ‘তারহীন প্রযুক্তিতে ফাইল স্থানান্তরের সবচেয়ে সহজ মাধ্যম ব্লুটুথ। আর তাই এর সম্ভাবনাকে আমরা যতোটা সম্ভব কাজে লাগাতে চাই। এবারের সংস্করণটিকে ব্যবহারকারীদের জন্য আরো সহজ করে তৈরি করা হয়েছে।’

ব্লুটুথের এই সংস্করণ গত বছর বাজারে আসার কথা ছিল। তবে সে সময়ে ব্লুটুথের পক্ষ থেকে কোনো কিছু নিশ্চিত করা হয়নি।

ফাইল স্থানান্তরে ২ এমবিপিএস গতি পাওয়া যেতে পারে এই সংস্করণে।

এবারের সংস্করণে ব্লুটুথের কর্মক্ষমতার সীমা বাড়ানো হয়েছে। ৩০০ মিটারের মধ্যে যেকোনো ডিভাইসে ফাইল স্থানান্তর করতে পারবে ব্লুটুথ ৫। তবে এটা নির্ভর করবে হার্ডওয়্যারের ক্ষমতার ওপর।

ব্লুটুথের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ২০১৭ সালের সব ফ্ল্যাগশিপেই প্রি ইনস্টলড অবস্থায় থাকবে ব্লুটুথ ৫।


এ ক্যটাগরির আরো খবর..