আসছে গ্রামীণ ফোনের নতুন নম্বর ০১৩

স্টাফ রিপোর্টারঃ  শীগ্রই গ্রামীণফোনে ০১৭ এর পাশাপাশি নতুন কোড নম্বর (নম্বর স্কিম) হিসেবে ০১৩ ব্যবহার হবে।

সম্প্রতি মোবাইল ফোন অপারেটরটির আবেদনের পরিপ্রেক্ষিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি তাদের নতুন এ কোড নম্বর (নম্বর স্কিম) বরাদ্দ দেয়।

গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন জানান, ‘আমরা নতুন নম্বর স্কিমের অনুমোদনপত্র পেয়েছি। শিগগিরই ০১৩ চালু করব।’ এর আগে ১০ কোটি নম্বরের জন্য ০১৭ নম্বর স্কিম বরাদ্দ পেয়েছিল প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য আসছে নভেম্বরের মধ্যে গ্রামীণফোনের জন্য বরাদ্দকৃত ১০ কোটি নম্বরের কোটা শেষ হয়ে যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।