দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোয়ারিন্টিন, ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মতো ব্যবস্থা নিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নতুন এ ধরনটির নাম দিয়েছে ‘ওমিক্রন’।
করোনার এই ধরন মোকাবিলায় টিকার বুস্টার ডোজ তৈরির ঘোষণা দিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না।
করোনার এই নতুন ধরন প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এছাড়াও বসতোয়ানা, ইসরায়েল, হংকং ও বেলজিয়ামে ধরনটিতে সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া গেছে।