× Banner
সর্বশেষ
সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী

আসছে আইফোনের ৭ প্লাস

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বর্তমানে বাজারে আইফোনের সর্বশেষ ভার্সন দুটি হলো আইফোন ৬ এস এবং আইফোন ৬ এস প্লাস। এবার প্রযুক্তি বাজারে আইফোনের আপকামিং ভার্সন নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। গুঞ্জনটা শুরু হয়েছে চীন থেকে। চীনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বাজারে আসছে আইফোনের ৭ প্লাস। এই ফোনটিতে থাকছে শক্তিশালী ব্যাটারি এবং মেমোরি স্টোরেজ।

চীনের ওয়েব পোর্টাল মাইড্রাইভার্স জানিয়েছে, আইফোন ৭ প্লাস ২৫৬ বিল্টইন মেমোরি স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে। এর আগে অ্যাপল তাদের আইফোন ৬ সিরিজের ফোন দুইটি ১২৮ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে বাজারে ছাড়ে।

মাইড্রাইভার্স তাদের একটি প্রতিবেদনে দাবী করছে, আইফোন ৭ প্লাসের ব্যাটারি হবে ৩১০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের হবে। যা কিনা আইফোন ৬ এর চেয়ে ৩৫০ মিলিঅ্যাম্পায়ার বেশি। আইফোন ৬ এস এবং ৬ এস প্লাসের ব্যাটারি ছিল ২৭৫০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

শক্তিশালী ব্যাটারি এবং স্টোরেজ সুবিধা বাড়ার কারণে পূর্বের ভার্সনের চেয়ে নতুন ভার্সনের ফোনটির দরদাম খানিকটা বেড়ে যাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

নতুন এই ফোনটিতে ইউএসবি সিপোর্ট, থ্রিডি টাচ এবং ডুয়েল ক্যামেরা সেন্সর থাকছে। এতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন টেকনোলজিও থাকছে।

খুব শিগগিরই ফোনটি বাজারে আসার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..