× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ডেস্ক

আশুলিয়ায় ফয়সাল হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
গ্রেফতার

আশুলিয়ায় ফয়সাল হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। এ​র আগে সোমবার (২ ডিসেম্বর) রাতে মানিকগঞ্জের শিবালয় থেকে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ।

নিহত ফয়সাল ফরিদপুর নগরকান্দার ধর্মদি দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আযাদের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ট্রান্সপোর্ট অফিসের সহকারী হিসেবে চাকরি করতেন।গ্রেফতাররা হলেন: আশুলিয়ার গাজীরচট এলাকার রাহুল (৩০) ও হাবিব (৩৪), চিত্রশাইল এলাকার শাহ আলম (২৬) এবং ডেন্ডাবর এলাকার মহিউদ্দিন মহির (৩০)।

পুলিশ জানায়, আশুলিয়ায় বাইপাইল এলাকায় একটি জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় শরিফ ও শহিদ নামে দুটি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শরিফের হয়ে কাজ করতেন ফয়সাল। এরই জের ধরে প্রতিপক্ষের রোষানলে পরেন ফয়সাল।

 শনিবার সন্ধ্যায় আশুলিয়ার ইউনিক এলাকার একটি শাখা সড়কে ফয়সালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় আসামিরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারণ উদঘাটন এবং আসামিদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত বাকীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..