পবিত্র আশুরার মহান শিক্ষা সকলের জীবনে প্রতিফলিত হওয়ার প্রত্যাশা রাষ্ট্রপতির

পবিত্র আশুরার মহান শিক্ষা সকলের জীবনে প্রতিফলিত হওয়ার প্রত্যাশা রাষ্ট্রপতির

কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদেরকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে, প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে এগিয়ে চলার। পবিত্র আশুরার মহান শিক্ষা সকলের জীবনে প্রতিফলিত হওয়ার প্রত্যাশা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

১৭ জুলাই ‘পবিত্র আশুরা’ উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণীতে তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

 “পবিত্র আশুরা উপলক্ষ্যে রাষ্ট্রপতি বলেন, আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সাঃ) এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রাঃ) সহ কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

রাষ্ট্রপতি বলেন, পবিত্র আশুরা সমগ্র মুসলিম উম্মা’র জন্য এক তাৎপর্যময় ও শোকের দিন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় হিজরি ৬১ সনের ১০ মহরম হজরত ইমাম হোসেন (রাঃ), তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শহিদ হন। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাঁদের এই আত্মত্যাগ ইতিহাসে চিরদিন সমুজ্জ্বল হয়ে থাকবে। কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদেরকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে, প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে এগিয়ে চলার। পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সকলের জীবনে প্রতিফলিত হোক-এ প্রত্যাশা করি।

রাষ্ট্রপ্রধান আরও বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। সকল ধর্মই হানাহানি, হিংসা, দ্বেষ ও বিভেদ ভুলে মানুষকে শান্তির পথে আহ্বান করে। পবিত্র আশুরার এই দিনে আমি সাম্য, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মা’র ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।