× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

আশাশুনির কুল্যায় ৪৩০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২০
আশাশুনি খাদ্য সামগ্রী বিতরণ

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা ॥ আশাশুনি উপজেলার কুল্যায় অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১২টায় কুল্যা বেনাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে এলাকার অসহায় মানুষের মাঝে প্রত্যেককে ৮কেজি চাল,৭০০গ্রাম ডাল ও ১ কেজি ৬০০ গ্রাম আলু বিতরণ করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে ৪৩০জন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী।

এসময় তিনি বলেন, কুল্যা ইউনিয়নকে করোনার হানা থেকে রক্ষা করার জন্য আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। ইতিমধ্যে আমি ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশদের সাথে করোনা প্রতিরোধে মতবিনিময় সভার মাধ্যমে সকল ওয়ার্ড নেতৃবৃন্দকে সচেতন থেকে কাজ করার আহবান করেছি।

এছাড়াও ইউনিয়নের প্রতিটি বাজার ও ওয়ার্ডে ঘুরে ঘুরে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সতর্ক করছি এবং অসহায় মানুষদের খোঁজ খবর নিয়ে পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। ইউপি চেয়ারম্যান এসময় প্রতি ওয়ার্ডের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান।

কুল্যা গ্রামের বিত্তবান ব্যক্তিদের উদ্যোগে ও ইউপি সদস্য আব্দুল মাজেদ গাজীর সার্বিক ব্যবস্থাপনায় এসময় কুল্যা বেনাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি এড. দেবাশীষ মুখার্জী, আশাশুনি প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, আওয়ামীলীগ নেতা ওমর সাকি পলাশ, ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি মেহবুবার আলী রমজান, সমাজ সেবক রুস্তম আলী, প্রেসক্লাব সদস্য শেখ বাদশা, জ্বলেমিন হোসেন, ব্যবসায়ী ইসমাইল হোসেন, ইউসুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..