× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

আশাশুনিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনের প্রস্তুতি সভা

admin
হালনাগাদ: শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

গোপাল কুমার, আশাশুনি ব্যুরোঃ ২৫ আগস্ট মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি মহাজন্মাষ্টমী উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে আশাশুনি জন্মাষ্টমী উদযাপন পরিষদ। সভার শুরুতে সাম্প্রতিককালে দেশে জঙ্গী হামলায় পুরোহিত, সেবায়েত সহ বিদেশি হত্যাকান্ডের নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।

শনিবার সকালে সদর কালীমন্দির প্রাঙ্গনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক গোপাল কুমার মন্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম। সাধারন সম্পাদক রনজিৎ বৈদ্য’র উপস্থাপনায় বক্তব্য  রাখেন পরিষদ পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, শিক্ষক কালীপদ রায়, সমীরন বিশ্বাস, ইউপি সদস্য ইন্দ্রানী রানী, কিশোরি মোহন বৈদ্য, কল্যানী সরকার, দীপন মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, কাশীনাথ মন্ডল, সুবীর মন্ডল, খোকন মন্ডল, মিন্টু সরকার, রনদাপ্রসাদ, সুরঞ্জন বাছাড়, সেবায়েত পবিত্র চক্রবর্তী প্রমুখ। বক্তারা ২৫ আগস্ট জন্মাষ্টমী তিথিতে আশাশুনি সদরে অনুষ্ঠিতব্য মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহন করে ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা লাভের জন্য সকল ভক্তবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..