সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি, সাতক্ষীরা: আশাশুনিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১০ জন ভিক্ষুককে গবাদি পশু, শ্যালো মেশিন ও ভ্যান প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১০০ জন প্রশিক্ষিত যুব ও যুব নারীদের মধ্যে মাথাপিছু ১২ হাজার টাকা করে ঋণ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে টিআর কর্মসূচীর আওতায় দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার গৃহহীন উপকারভোগীদের মধ্যে নতুন গৃহের চাবী হস্তান্তর করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরন করা হয়। উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮ জন কৃষককে কৃষি প্রদর্শনীর উপকরণ বিতরন করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ হল রুমে ২৪ জন মুক্তিযোদ্ধাকে ২ হাজার টাকা করে চিকিৎসা ভাতা প্রদান করা হয়।
সকাল থেকে বিভিন্ন কর্মসূচীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, আশাশুনি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শম্ভুজিত মন্ডল, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, সমবায় কর্মকর্তা কারিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গির আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিএম ফিরোজ হোসেন, বিআরডিপি কর্মকর্তা বিশ্বজিত ঘোষ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারী, শিক্ষা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।