গোপাল কুমার, আশাশুনি ব্যুরোঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা -দারিদ্র হবে নিরুদ্দেশ, এ শ্লোগানকে সামনে রেখে উপকার ভোগীদের মাঝে চাউল বিতরনে উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকালে আশাশুনি সদর ইউনিয়নে দুই স্থানে ১০ টাকা কেজি দরে চাউল বিতরনের উদ্বোধন করেন আশাশুনি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সকলের উদ্দেশ্যে বলেন বর্তমান আওয়ামী সরকার জনগনকে ১০টাকা দরে চাউল ক্রয় করার সুযোগ দিয়েছেন ও বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করছেন। তিনি আরও বলেন দরিদ্রদের মাঝে ভি জি এফ ও ভি জি ডি কার্ড, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, বয়স্ক ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা দিয়ে যাচ্ছেন।
তাছাড়া ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য ফ্রি বই উপবৃত্ত্বি দেওয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মুনির আহম্মেদ, মুক্তিযোদ্ধা আব্দুল করিম, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি এস,এম সাহেব আলী, ইউপি সদস্য তারিকুল আওয়াল (সেজি), তারক চন্দ্র মন্ডল, শাহিনুর আলম, ডিলার তাহমিদ হোসেন ডেবিট, পরেশ অধিকারী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আশাশুনি ১০ টাকা কেজিতে উপকারভোগীদের চাউল বিতরণ উদ্বোধন করছেন ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন।