আশাশুনিতে আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনিতে ২৮ তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস’১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্র থেকে একটি বর্ণঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে পৌছে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। ‘অভিগম্য আগামীর পথে’ এ প্রতিপাদ্য বিষযকে সামনে রেখে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মীর আলিফ রেজা।

উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. শাহিনুর রহমানের পরিচালনা আলোচনা সভায় আলোচনা রাখেন, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, আরডিও বিশ্বজিৎ কুমার ঘোষ, সাবেক মেম্বর কল্যানী সরকার, প্রমূখ।

সার্বিক সহযোগিতায় ও অংশ গ্রহন করেন, আইডিয়াল, আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, কচুয়া প্রতিবন্ধী স্কুল, মৌমাছি, ডিআআরএ, নারীকণ্ঠ উন্নয়ন সংস্থা, ওয়ার্ল্ড ভিশন, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, বুধহাটা প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে ক্রাচ বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।