× Banner
সর্বশেষ
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক

আলো ছড়াচ্ছেন রাফিনিয়া লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সা

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সা

সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে আক্রমণের পসরা সাজালেন রাফিনিয়া, লামিনে ইয়ামালরা। স্রোতের বিপরীতে গোল হজম করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৪, তবে এক ম্যাচ বেশি খেলেছে কাতালান জায়ান্টরা। শেষ তিন ম্যাচে রিয়াল মাদ্রিদ জয়হীন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ক্যাম্প ন্যুয়ে সফরকারী অ্যাতলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। অ্যালেক্স বায়েনার গোলে মাদ্রিদের দলটি এগিয়ে যাওয়ার পর দ্রুতই সমতা ফেরান রাফিনিয়া। এরপর দ্বিতীয়ার্ধে দানি ওলমো ও ফেরান তরেসের গোলে বার্সার বড় জয় নিশ্চিত হয়।

এই জয়ে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে বার্সা। কাতালানরা ১২ জয় ও ১ ড্রয়ে এই পয়েন্ট অর্জন করেছে, হেরেছে বাকি দুই ম্যাচ। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। আজ (৩ ডিসেম্বর) অ্যাথলেটিক বিলবাওকে হারাতে পারলে পয়েন্ট ব্যবধান ফের ১ পয়েন্টে নামিয়ে আনার সুযোগ আছে শাবি আলনসোর দলের সামনে।

টানা ৬ ম্যাচ জিতে উড়তে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ এই হারের পর সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চারে আছে। এটি মৌসুমে তাদের দ্বিতীয় হার।

ঘরের মাঠে দাপট দেখিয়েছে বার্সা। ৫ শতাংশ বল দখলে রেখে ১৮টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রেখেছে তারা। বিপরীতে সফরকারীরা ৭টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে পেরেছে।

বার্সার বেশ কয়েকটি ব্যর্থ আক্রমণের পর নিজেদের প্রথম আক্রমণেই লিড পায় অ্যাতলেটিকো। ১৯ মিনিটে নিজেদের অর্ধ থেকে পাস বাড়ান নাহুয়েল মলিনা। অফসাইড ট্র্যাপ ভেঙে বল ধরে এগিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন অ্যালেক্স বায়েনা। রেফারি প্রথমে অফসাইডের বাঁশি বাজালেও পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান।

জবাব দিতে বার্সার লেগেছে ৭ মিনিট। দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান চোট কাটিয়ে ফেরা রাফিনিয়া। পেদ্রির বাড়ানো থ্রুবল নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলরক্ষককে পাশ কাটিয়ে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান।

এর ১০ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। পেনাল্টি পেয়েছিল বার্সা, কিন্তু স্পটকিক ওপর দিয়ে উড়িয়ে মেরে নষ্ট করেন লেভানদোভস্কি।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে এগিয়ে যায় বার্সা। দারুণ ফিনিশিংয়ে বার্সাকে গোল এনে দেন ওলমো। বক্সের বাইরে লেভানদোভস্কিকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। জটলার মধ্যে ফিরতি বল পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে গোল করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

বার্সা তৃতীয় গোলটি পায় যোগ করা সময়ের শেষ মিনিটে। ডানদিক থেকে আলেহান্দ্রো বালদের পাস ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় পেয়ে জালে পাঠান এই স্প্যানিশ ফরোয়ার্ড।


এ ক্যটাগরির আরো খবর..