আ’লীগের পরাজয় হলে দেশে রক্তের বন্যা বইবে: কাদের

বিশেষ প্রতিবেদকঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের বিকল্প নেই। আওয়ামী লীগের পরাজয় হওয়া  মানেই দেশে রক্তের বন্যা বয়ে যাওয়া। আ’লীগের পরাজয় মানে ২০০১ এক সালের অন্ধকার।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। কাদের বলেন, বিএনপির এমন কিছু নেই  যেটা দেখে মানুষ ভোট দেবে। আছে হাওয়া  ভবন আর খাম্বা। তাদের দুর্নীতি আর সন্ত্রাসের কারণে মানুষ আর তাদের  চায় না।

তিনি বলেন, দু’একদিনের মধ্যে চূড়ান্ত মনোনয়নের চিঠি আমরা দিয়ে দেবো।  আজ সেটা শুরু হবে, কালকের মধ্যে সেটা শেষ হবে। নির্বাচনে মহাজোট থেকে আমরা প্রার্থী দিয়েছি, তারা বিপুল ভোটে জয়ী হবে। তবে আত্মতুষ্ট হওয়ার মতো পরিবেশ নেই।

সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। দলের স্বার্থে ত্যাগ স্বীকার করতে হবে। ক্ষমতায় আসলে সম্মান দেয়া হবে।

কাদের আরো বলেন, বিএনপি তাদের মনোনয়নে বাণিজ্য করেছে।  অনেকে মনোনয়ন না পেয়ে টাকার জন্য নেতাদের দ্বারে দ্বারে ঘুরছে। অনেক নেতা নাকি পালিয়েও গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।