× Banner
সর্বশেষ
ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে আ’লীগের চার নেতা-নেত্রী গ্রেফতার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ মে, ২০২৫
আ’লীগের নেতা-নেত্রী গ্রেফতার

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের চারজন নেতা-নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ২৪ মে দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- গৌরনদী পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ আওয়ামী লীগের গৌরনদী উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, নিষিদ্ধ সংগঠন শ্রমিক লীগের গৌরনদী পৌরসভা ৬নং ওয়ার্ড শাখার সভাপতি সোহরাব হোসেন ও নিষিদ্ধ সংগঠন মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার নেত্রী ছবি বেগম ও নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি ফিরোজ শিকদার।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, চাঁদশীর এলাকার বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহ ভাজন আসামী হিসেবে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে থানা পুলিশের সদস্যরা নিষিদ্ধ সংগঠনের তিনজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান জানান, আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলামের ওপর ২০২২ সালের ১৪ নভেম্বর গৈলা বাজারে বসে হামলা চালিয়ে তাকে আহত করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় চলতি বছর ১২ জানুয়ারি রাতুল বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে শুক্রবার রাতে ফিরোজ সিকদারকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..