× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

‘আলাপন’ অ্যাপস উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের জন্য মেসেজিং অ্যাপস ‘আলাপন’ উদ্বোধন করেছেন। এটি বাংলাদেশের নিজস্ব একটি ইনস্ট্যান্ট মেসেজিং ও ভিওআইপি অ্যাপস।

সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অ্যাপসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এই অ্যাপস দিয়ে কর্মকর্তারা নিজেদের মধ্যে খুব দ্রুত যোগাযোগ করতে পারবেন। মতামত শেয়ার করতে পারবেন। এ জন্য কোনো চার্জ নেই। কোনো ফি দিতে হবে না এবং এটি সবচেয়ে বেশি নিরাপদ অ্যাপস।’

আলাপন অ্যাপসটি তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ। আইসিটি বিভাগের নিজস্ব এই অ্যাপসের সাহায্যে ১৪ লাখ সরকারি কর্মকর্তা নিজেদের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে ফাইল লেনদেন, ভিডিও কনফারেন্স ও নানা যোগাযোগ করতে পারবেন।

এই অ্যাপসের মাধ্যমে সরকারি কর্মকর্তারা দেশ-বিদেশ থেকে নিজেদের মধ্যে কথোপকথন এবং গোষ্ঠীগত আলাপ বা গ্রুপসেট করতে পারবেন। এছাড়া এটি ব্যবহার করে সহজেই সরকারের নানা নির্দেশনা প্রত্যন্ত এলাকায় কর্মীদের কাছে পৌঁছে দেওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..