× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আলমগীর নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ-মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের আলমগীর মিয়া নিহতের ঘটনায় জড়িতের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

৪ ফ্রেবুয়ারী বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ-ইনাতগঞ্জ আঞ্চলিক সড়কের কাজিরবাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের চেয়ারম্যান আশিক মিয়া, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ছোবা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট বিভাগের আহবায়ক মো. আব্দুল্লাহ মিয়া, এডভোকেট শাহিদ মিয়া, জাকির মিয়া, শহিদুল ইসলাম, এখলাছুর রহমান আজাদ, ইয়াকুব মিয়া, মুরাদ আহমদ, বিলাল আহমদসহ নিহত আলমগীরের মা রাবেয়া বেগম, স্ত্রী মুর্শেদা বেগম ও তিন কন্যা সন্তানসহ আরও অনেকেই।

মানববন্ধনে বক্তারা দাবী করেন- আলমগীর মিয়াকে অত্যান্ত সু-পরিকল্পিত ভাবে হত্যা করে তার মৃতদেহ নবীগঞ্জ-ইনাতগঞ্জ আঞ্চলিক সড়কে ফেলে রাখা হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অতিদ্রুত সময়ের মধ্যে আসামীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। একই সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী জানান। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত মানববন্ধনে নিহত আলমগীরের ৩ সন্তান ‘‘আমার বাবা কবরে খুনি কেন বাহিরে’’ সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে পিতা হত্যার বিচার দাবী করেন। এসময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ হয়।

উল্লেখ্য, গত (২০ জানুয়ারি) দিবাগত রাতে নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের নিজ আগনা গ্রামের নিকটে আঞ্চলিক সড়কের উপরে আলমগীর মিয়ার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ। এঘটনার পর থেকে আলমগীর মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করে আসছে তাঁর পরিবার ও এলাকাবাসী । আলমগীর মিয়া বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের মৃত আবুল কালাম আজাদের পুত্র।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন- বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে, আশা করি অচিরেই মূল রহস্য উদঘাটন হবে।


এ ক্যটাগরির আরো খবর..