× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

আলজাজিরার প্রতিবেদনটি সরিয়ে নিতে রাজি হয়েছে ফেইসবুক -মোস্তফা জব্বার

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Aljazeera-report-remove-facebook.jpg

আল জাজিরার প্রচারিত বাংলাদেশকে নিয়ে প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ নিজেদের প্লাটফর্ম থেকে সরিয়ে নিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেলিফোনে ফেইসবুকের এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবহানাজ রশীদ দিয়ার সঙ্গেও কথা হয়েছে। ফেসবুক অফিসিয়ালি জানিয়েছে, তারা খুব দ্রুতই আলজাজিরার প্রতিবেদনটি সরিয়ে নেবে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ সরাতে এক রিটের শুনানি হয় হাইকোর্টে। সেখানে আদালত আল জাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ সব ইন্টারনেট মাধ্যম থেকে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..