× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

আর নয় বালিশের নিচে মোবাইল

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: চিকিৎসা বিজ্ঞানীরা আমাদের দৈনন্দিন কিছু অভ্যাস চিহ্নিত করেছেন যা আমাদের শরীরের জন্য উপকারের চেয়ে অপকারই বয়ে আনে। চলুন দেখি আমরা প্রতিদিন কী এমন ভুল করি:

ঘুমানোর আগে মোবাইল ব্যবহার: সুইডেনের বিজ্ঞানীদের মতে, মোবাইল ফোনের র‍্যাডিয়েশন অনিদ্রা এবং মাথা ব্যথার কারণ হতে পারে। যারা ঘুমের আগে দীর্ঘক্ষণ মোবাইল ফোনে কথা বলে, তাদের ঘুম আসতে অনেক দেরি হয়।

এডিনবার্গ স্লিপ সেন্টারের পরিচালক ডা: ক্রিস ইডজিকোয়স্কি বলেন, ঘুমানোর সময় যদি একান্তই ফোনে কথা বলতে হয় তাহলে মোবাইল ফোনের পরিবর্তে ল্যান্ডফোন ব্যবহার করা উচিত এবং ক্ষতিকর প্রভাব এড়াতে বালিশের পাশে মোবাইল ফোন রাখা উচিত নয়।

খাবার গ্রহণের পর দাঁত ব্রাশ: ব্রিটিশ ডেন্টাল হেলথ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা: নিজেল কার্টার বলেন, প্রতিদিন দুইবার কমপক্ষে দুই মিনিট করে দাঁত ব্রাশ করা উচিত। তবে খাবার গ্রহণের পরপর দাঁত ব্রাশ করা উচিত নয়। খাবারের শর্করা প্লাকের সাথে মিশে অ্যাসিড তৈরি করে। যা দাঁতের এনামেলকে নরম করে ফেলে। তাই খাবার গ্রহণের পরপরই দাঁত ব্রাশ ভালোর চেয়ে খারাপই বেশি করে।

কার্টার আরও বলেন, খাবার গ্রহণের কমপক্ষে এক ঘন্টা পরে এবং সকালে নাস্তা গ্রহণের আগে দাঁত ব্রাশ করা উচিত। এটি দাঁতের আবরণ ও ফ্লোরাইডের ক্ষয়রোধ করবে। মুখের নিঃশ্বাস সতেজ করতে খাওয়ার পর চিনিমুক্ত চুইং গাম চিবোতে পারেন।

ওজন নিয়ে উদ্বিগ্ন: ন্যাশনাল অবেসিটি ফোরামসের ক্লিনিক্যাল ডিরেক্টর ডা: ডেভিড হাসলাম বলেন, ওজন নিয়ন্ত্রণ স্বাস্থ্যের জন্য খুব ভাল। কিন্তু কয়েক কেজি বেড়ে গেলে তা নিয়ে দুশ্চিন্তা করা স্বাস্থ্যের জন্য ভাল নয়। ওজন মাপার আদর্শ পদ্ধতি বিএমআই কিন্তু নির্দিষ্ট পেশি ও চর্বির পরিমাপ করে না। অনেক শরীরচর্চাবিদের অতিরিক্ত ওজন থাকে তবে তাদের শরীরে কম চর্বি থাকে। অনেকের বিএমআই খুবই ভাল কিন্তু তলপেটে অনেক চর্বি থাকে, যা তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

হাসলাম আরও বলেন, ওজন নিয়ন্ত্রণে রাখার সহজ সমাধান হচ্ছে কোমরের মাপ যেন ৮০ সে:মি: বেশি না হয়। তা না হলে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিসের ঝুঁকি থাকে।

ভারী হাতব্যাগ ব্যবহার:  ব্রিটিশ অসটিওপ্যাথিক অ্যাসোসিয়েশনের সদস্য ড্যানি উইলিয়ামস বলেন, বেশি ওজনের হাতব্যাগ ব্যবহার করার ফলে পেশির গঠনে অসামঞ্জস্য, ঘাড়, কাঁধ এবং পিঠে ব্যথা তৈরি হয়।

উইলিয়াম আরও বলেন, কম ওজনের হাতব্যাগ ব্যবহার করা উচিত। যদি ব্যাগের ওজন বেশি হয়েই যায় তাহলে কাঁধ বদল করা উচিত।

গরম পানি ও লেবু দিয়ে দিন শুরু: দ্য লন্ডন সেন্টার ফর কসমেটক সার্জারির চিকিৎসক ডা: মারভেন ড্রুয়িয়ান বলেন, গরম পানি ও লেবু শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে ভাল কাজ করে সত্যি কিন্তু এগুলো দাঁতের ক্ষয়ের কারণও হতে পারে। তারচেয়ে ভাল পিপারমিন্ট মিশ্রিত চা খাওয়া। দাঁতের এনামেলকে শক্তিশালী করতে এটি ভাল কাজ করে।


এ ক্যটাগরির আরো খবর..