× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

আর এক উইকেটের অপেক্ষা সাকিবের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: সাকিব আল হাসান মাত্র একটি উইকেট পেলে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০টি উইকেটের মাইলফলক স্পর্শ করবেন ।

বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বল হাতে ৩ উইকেট নেন সাকিব। ৪ ওভারে ৩২ রানে নেন ৩ উইকেট। সিরিজের চতুর্থ ম্যাচে সাকিব ১ উইকেট নিলেই ৫০তম উইকেটের স্বাদ নেবেন বাহাতি এ স্পিনার।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচের সপ্তম ওভারে মাশরাফি সাকিবের হাতে বল তুলে দেন। তবে প্রথম ওভারে সাকিব ছিলেন খরুচে। এক ছয় ও এক চারে সাকিবের ওই ওভারে জিম্বাবুয়ে তুলে নেয় ১৩ রান। এক ওভার পর বোলিংয়ে এসে জিম্বাবুয়ে শিবিরে আঘাত করেন সাকিব। ২০ রান করা রিচমন্ড মুতুম্বামিকে ফিরিয়ে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৪০০তম উইকেট তুলে নেন। স্লগ সুইচ করতে গিয়ে ডিপ মিড উইকেটে সাব্বিরের হাতে ক্যাচ দেন ডানহাতি এ টপ অর্ডার ব্যাটসম্যান।

পরের ওভারে ফিরে এসে তুলে নেন আরও একটি উইকেট। এবার সাকিবের শিকার ওপেনার ভুসিমুজি সিবান্দা। ৩৩ বলে ৬ চার ও ১ ছয়ে সিবান্দাও ডিপ মিড উইকেটে সাব্বিরের হাতে ক্যাচ দেন। ১৮তম ওভারে নিজের শেষ ওভার করার জন্য বল হাতে নিয়ে সাকিব জিম্বাবুয়ের হার্ডহিটার ম্যালকম ওলারের উইকেট নেন। ডানহাতি মিডল অর্ডার এ ব্যাটসম্যান মাত্র ২৩ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪৯ রান করেন। গুরুত্বপূর্ণ সময়ে সাকিব ওয়ালারকে না ফেরালে জিম্বাবুয়ের রান দুইশত পেরিয়ে যেত তা বলার অপেক্ষা রাখে না।

চার ম্যাচ সিরিজের এখনো একটি ম্যাচ রয়েছে। ২২ জানুয়ারিতে দুই দল আবারো মাঠে নামবে। শেষ ম্যাচেই হয়তো সাকিব উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..