× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩ স্বামীর ভিটা থেকে বৃদ্ধা বিধবাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ডেস্ক

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের লড়াইয়ে সমানে সমান

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
messi and modrich

চলতি কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ (১৩ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে লুকা মদ্রিচদের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দল মাঠে নামার আগে সমর্থকদের মনে প্রশ্ন এই ম্যাচে ফেভারিট কে? পরিসংখ্যান অনুযায়ী, পাঁচবারের মুখোমুখি দেখায় সমানে সমান দল দুটি। আলবিসেলেস্তেদের দুই জয়ের বিপরীতে ক্রোয়াটরাও জিতেছে দুটি ম্যাচ, ড্র হয়েছে একটি ম্যাচ।

বিশ্বকাপের মঞ্চেও সমানে সমান দল দুটি। বিশ্ব আসরে এর আগে দুইবার দেখায় ক্রোয়েশিয়া একটি ম্যাচ জিতেছে, আর্জেন্টিনাও একটি। তবে সবশেষ দুই দলের দেখায় জয় পেয়েছিল ক্রোয়াটরা। ২০১৮ সালের বিশ্বকাপে আলবিসেলেস্তেদের ৩-০ গোলে হারায় ক্রোয়েশিয়া।


এ ক্যটাগরির আরো খবর..