× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

আর্জেন্টিনার মেসির দুঃসময়ে প্রেরণা দিতে রাশিয়া উড়াল দিলেন স্ত্রী রোকুজ্জো

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

স্পোর্টস ডেস্কঃ(চট্টগ্রাম অফিস):একদিন আগেই ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন ছিল। অনেক দূর থেকে স্বামীকে হৃদয় নিংড়ানো ভালোবাসার বার্তা দিয়েছিলেন আন্তোনেল্লা রোকুজ্জো। কিন্তু এত দূরে বসে আবেগটা আর ধরে রাখতে পারেননি তিনি। মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষে মেসিদের মরণ-বাঁচন ম্যাচের আগেই রাশিয়ার উদ্দেশ্যে উড়াল দিলেন রোকুজ্জো। উদ্দেশ্য গ্যালারিতে থেকে স্বামী লিওনেল মেসিকে সাহস জোগানো।

রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত বাজে পারফর্মেন্স করে যাচ্ছেন মেসি। একটিও গোলের দেখা পাননি। প্রথম ম্যাচে আইসল্যান্ডের মতো প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলের সঙ্গে ১-১ ড্র করেছিল আর্জেন্টিনা। পরের ম্যাচে ক্রোয়োশিয়ার কাছে ৩-০ গোলে লজ্জাজনক হার!

এমন ব্যর্থতার পর মেসিদের ধুয়ে দিচ্ছেন আর্জেন্টিনার সমর্থকেরা। ছড়াচ্ছে নানা গুজব। একটি গোলের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন মেসি। কবে ধরা দিবে অধরা সেই গোল সেটি মেসি নিজেও হয়তো জানেন না। কিন্তু আগামী ম্যাচেই তার গোল চাই।

এমন মুহূর্তে স্বামীর পাশে থাকার সিদ্ধান্ত নিলেন রোকুজ্জো। আর্জেন্টিনা দলকে খাদের কিনারা থেকে বের করে আনার গুরু দায়িত্ব মেসির কাঁধে। আর তাকে সাহস যোগানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন আন্তনেল্লা রোকুজ্জা।

২৪শে জুন মেসির জন্মদিনে স্পেনেই অবস্থান করেছিল তারা। সোমবার স্পেনের এজেইজা এয়ারপোর্ট থেকে মধ্যরাতে রাশিয়ার বিমান ধরেন রোকুজ্জা এবং তিন ছেলে থিয়াগো, মাতেও এবং চিরো।


এ ক্যটাগরির আরো খবর..