× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

আরেকটি অর্থনৈতিক মন্দা আসছে: বিল গেটস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

নিউজ ডেস্কঃ   বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস মনে করেন, ওই রকম আরেকটি মন্দা আসছে। ১০ বছর আগে যুক্তরাষ্ট্রে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, তা পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল। পরিণত হয়েছিল বৈশ্বিক মন্দায়। তবে কখন মন্দাটি আসবে তা নিশ্চিত করে জানাননি তিনি।

মঙ্গলবার রেডিট ওয়েবসাইটের ‘আস্ক মি এনিথিং’ সেশনে বিল গেটস একথা বলেন।

তাকে প্রশ্ন করা হয়, আপনার কি মনে হয় নিকট ভবিষ্যতে ২০০৮ সালের মতো আরেকটি অর্থনৈতিক মন্দা দেখা দিবে?

এ ব্যাপারে তার বক্তব্য ছিল খুব সংক্ষিপ্ত। তিনি বলেন, হ্যাঁ, নিশ্চিতভাবেই তার আশঙ্কা আছে। তবে এটা ঠিক কখন ঘটবে তা বলা মুশকিল। সৌভাগ্যক্রমে আমরা আগেরটা মোটামুটি ভালোভাবেই পার হতে পেরেছি। ওয়ারেন বাফেটও এ নিয়ে কথা বলেছে এবং সে আমার চেয়ে এই বিষয়টি আরও অনেক বেশি ভালো বুঝে।

তবে তিনি আশার বাণীও শুনিয়েছেন। রেডিটে বিল গেটস বলেন, সামনে আরেকটি অর্থনৈতিক মন্দাভাবের আশঙ্কা থাকলেও নতুন নতুন উদ্ভাবন ও পুঁজিবাদ ভবিষ্যতে সবখানে মানুষের অবস্থাকে আরও উন্নত করে তুলবে। এ ব্যাপারে আমি আশাবাদী।


এ ক্যটাগরির আরো খবর..