× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

ডেস্ক

আরব আমিরাতে বন্দী ২৫ জনের শিগগিরই মুক্তি : আইন উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
বন্দী ২৫ জনের শিগগিরই মুক্তি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আরব আমিরাতে আটক প্রবাসীদের মধ্য থেকে ১৮৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু দেশটির কারাগারে এখনও বন্দি আছেন ২৫ জন। তাদের অচিরেই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আজ আসিফ নজরুল লিখেছেন, আলহামদুলিল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যর মুখ দেখেছে। আরব আমীরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে। ধন্যবাদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রনালয় ও আমীরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

এর আগে, গত ৭ আগস্ট সেদেশের পররাষ্ট্র মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আবুধাবীতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের বৈঠককালে ২৫ জন বন্দির তালিকাসহ ইতোপূর্বে সব যোগাযোগের তথ্য সম্বলিত হার্ডকপি হস্তান্তর করেন।

দূতাবাস থেকে গৃহীত কার্যক্রমকে আরও ফলপ্রসু ও দ্রুততম সময়ে সম্পন্ন করে বন্দিদের মুক্তির লক্ষ্যে গত ২১ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল সে দেশের মিনিস্টার অব জাস্টিস  আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নোয়ামির কাছে একটি অনুরোধপত্র পাঠান। এরই ধারাবাহিকতাতায় গত ২২ সেপ্টেম্বর আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় হতে ওই ২৫ জনের পাসপোর্ট কপি ও ভিসা নম্বর দূতাবাসের কাছে চাওয়া হয়। দূতাবাস গত ৩০ সেপ্টেম্বর সব তথ্য নোট ভারবাল আকারে পাঠিয়েছে।

উল্লেখ্য, আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে বিক্ষোভের ঘটনায় বিভিন্ন মেয়াদের বহু প্রবাসীকে কারাদণ্ড দেয় দেশটির আদালত। এরপর আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশিদের সাজা মওকুফের অনুরোধ জানান। এতে সাড়া দেয় আমিরাত সরকার। পরে প্রাথমিকভাবে বন্দী ১৮৮ জনকে মুক্তি দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..