× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

আরবের বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন আশরাফ হাকিমি

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
asraf hakimi

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে মরুর বুকে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে অ্যাটলাস লায়ন্সরা। আরব সংস্কৃতির এই দেশটির এমন রুপকথার নায়ক নিঃসন্দেহে আশরাফ হাকিমি। পুরো বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের ফলে আরবের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন পিএসজির এই ডিফেন্ডার।

শনিবার (২১ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘জয় অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে হাকিমির হাতে আরবের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারের জন্য ডাকা হলে হাকিমি তার মাকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন। ট্রফি হাতে নিয়েই তা মাকে উৎসর্গ করে তার হাতে তুলে দেন।

বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন হাকিমি। তিনি বলেন, ‘এখানে মায়ের সঙ্গে আসতে পেরে আমি ভীষণ খুশি। আমি গর্বিত। সেই সঙ্গে আমার ক্লাব পিএসজি ও আমার দেশ মরক্কোকে ধন্যবাদ দিতে চাই। সমর্থনের জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

২৪ বছর বয়সী হাকিমি ইউরোপের সব বড় বড় ক্লাবে খেলেছেন। ২০২১ সালে পিএসজিতে যোগ দেওয়ার আগে এই ডিফেন্ডার ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ এবং বরুশিয়া ডর্টমুন্ডেও খেলেছেন। ২০১৬ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মরক্কোর এ ডিফেন্ডারের।


এ ক্যটাগরির আরো খবর..