× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

আরও ৩০ জনকে জোরপূর্বক পুশব্যাক করেছে বিএসএফ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
জোরপূর্বক পুশব্যাক

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশী আরও ৩০ জনকে জোরপূর্বক পুশব্যাক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ মঙ্গলবার (২৭ মে) ভোরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আনন্দবাস ক্যাম্পের সদস্যরা জানান, পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে সোনাপুর মাঝপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে এসব বাংলাদেশিকে ঠেলে দেয় বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান বলেন, আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে ফেরত পাঠিয়েছে। এদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে জীবিকার তাগিদে এরা ভারতে পাড়ি জমিয়েছিলেন। মূলত ভারতের হরিয়ানা রাজ্যে দিনমজুর, হোটেল কর্মী ও কৃষিকাজে নিয়োজিত ছিলেন। এক সপ্তাহ আগে হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং বহরমপুরের একটি জেলে রাখে। সেখান থেকে পরে বিএসএফ সীমান্তে নিয়ে এসে বাংলাদেশে পুশব্যাক করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে ৩০ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..